,

নিউমার্কেটে সংঘর্ষ : কারণ উদঘাটনে বিএনপির কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউমার্কেট এলাকায় গত এপ্রিল মাসে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক জেলা দায়রা জজ ইকতেদার আহমেদ।

গতকাল রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, দায়িত্ব পাওয়ার পর তদন্ত কমিটির আহ্বায়ক নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভার মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা আসামিদের সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলের দায়িত্বশীল নেতা। এই ২৪ আসামির মধ্যে ২৩ নম্বর আসামি দুই বছর আগে মারা গেছেন। চার নম্বর আসামি ৭ বছর ধরে বিদেশে আছেন। এই মামলার মাধ্যমে পুলিশ বাহিনীর ভঙ্গুরতা আরেকবার প্রমাণ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড