,

কাতার বিশ্বকাপে জাতীয় দলকে দেখতে চান ইউক্রেন যোদ্ধারা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ইউক্রেন যাতে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, এমনটি মনে-প্রাণে চাইছেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে অংশগ্রহণ করা দেশটির যোদ্ধারা। ইউক্রেনের মিডফিল্ডার তারাস স্টেপানেনকোর বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সর্বশেষ গত নভেম্বরে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জিতে ইউক্রেন। আগামী ১ জুন দেশটি প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে। সেমি জিতলেই ইউক্রেন কাতারে যাওয়ার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর দেশটির জাতীয় দল এখনও কোনো ম্যাচ খেলেনি। তবে আগামী ১১ মে বুন্ডেসলিগার ক্লাব বুরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তারা মাঠে নামবে।

এ বিষয়ে স্টেপানেনকো বলেন, ‘প্রতিদিনই আমরা আমাদের যোদ্ধাদের কাছ থেকে বার্তা পাচ্ছি। প্রচুর যোদ্ধা ও ইউক্রেনের মানুষ ফুটবল ভালোবাসে এবং তাদের একটিই চাওয়া, দয়া করে বিশ্বকাপে যাওয়ার জন্য সবকিছু উজাড় করে দাও।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে দেশের ও তাদের জন্য এটা অনেক বড় একটি আশা। এটা দেশের জন্য অনেক বড় একটি উদযাপনের উপলক্ষ্য হতে পারে। ফলে শুধু একটি ফুটবল ম্যাচের জন্যই নয়, আমাদের খেলতে আত্মা ও হৃদয় দিয়ে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার দেশ, খেলোয়াড় ও ইউক্রেনের জন্য খুবই আবেগী মুহূর্ত হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড