,

নাটোরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৭

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বনপাড়ার মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুজনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা সম্পর্কে ভাই-বোন। তারা হলেন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের শাজাহান হোসেনের দুই সন্তান কাউসার (১৮) ও সাদিয়া (১২)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। এ ছাড়া ন্যাশনাল ট্রাভেলস থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনার পর বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়