,

অর্ধ শতাব্দীতেও সড়ক নিরাপদ হয়নি : জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। তিনি বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।

আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে- ১ থেকে ৫ মে পর্যন্ত পাঁচদিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।

জিএম কাদের বলেন, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের। অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না দেশের মানুষ।

বিবৃতিতে তিনি আরও বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে। সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা