,

মারামারি থামাতে গিয়ে ‘হার্ট অ্যাটাকে’ ইউপি সদস্যের মৃত্যু

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুপক্ষের মারামারি থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে মো. শাহ আলম (৬২) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওইদিন বিকেলে তিনি হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ছোট ফেনী নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক ফাহাদের চাচাতো ভাই মানিক রাস্তা দিয়ে যাতায়াত করা মেয়েদের ছবি তুলছিলেন। তা দেখে বাধা দেন ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে মানিকের জ্যাঠাতো ভাই ফাহাদ তার দলবল নিয়ে শাহীনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় ফাহাদের হাতে একটি দেশিয় বন্দুক এবং অন্যদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে শাহীনের বন্ধু-বান্ধবরা একত্রিত হয়ে ফাহাদ ও তার দলবলকে ধাওয়া করে। ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারির খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম সেখানে গেলে ফাহাদের গ্রুপের কয়েকজন তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং বুকে ব্যথা অনুভব করার কথা জানালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই লাশের ময়নাতদন্ত করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর