,

আম পাড়া নিয়ে চাচাতো ভাইদের হাতে সৌদিপ্রবাসী খুন

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় সৌদিপ্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মো. ইউসুফ (৩২) ওই গ্রামের শরীয়ত উল্যার ছেলে।

পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে ইউসুফদের বিরোধ চলে আসছে। এ নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া লাগে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়া নিয়ে চাচা নুরনবী, চাচাতো ভাই সোহেল ও রুবেলের সঙ্গে কথা কাটাকাটি হয় ইউসুফের। এক পর্যায়ে ইউসুফকে মারধর এবং ছুরিকাঘাত করেন সোহেল ও রুবেল। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার উল্যাহ বলেন, কয়েক দিন আগে ইউসুফদের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে তার চাচা আমার কাছে অভিযোগ করেন। তখন আমি দুপক্ষকেই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়তে নিষেধ করি। তাদের বলা হয়েছিল ঈদের পর সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ইউসুফ ওই গাছ থেকে আম পাড়তে গেলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাদের আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর