বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকা ফেটে গাড়ি খাদে পড়ে পেট্রোবাংলা কর্মকর্তা নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলায় চাকা ফেটে গাড়ি খাদে পড়ে পেট্রোবাংলার এক কর্মকর্তা নিহত হয়েছেন। হেলাল উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তি পেট্রোবাংলার নোয়াখালী জোনে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হেলাল উদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামে। তিনি কর্মস্থল বেগমগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তার আত্মীয় লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আতিকুর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, পেট্রোবাংলার একটি পিকআপ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিল। চন্দনা বাজারের কাছাকাছি এলে বিকট শব্দে গাড়ির একটি চাকা ফেটে যায়। এতে গাড়িটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন হেলাল উদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। তবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাকসামের একটি হাসপাতালে ভর্তি করেছেন।

লাকসাম থানার এএসআই জাকির হোসেন জানান, বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান