,

চট্টগ্রামে দেয়ালধসে শিশুর মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে দেয়ালধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী ছোট কালী বাড়ি শ্যামল বাবুর কলোনিতে ঘটনাটি ঘটে।

নিহত রুদ্র দাশ (৫) চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়ার সুকুমার দাশের ছেলে। আহতরা হলেন প্রিয়সী দাশ ও তার মা লাকী দাশ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ বলেন, প্রবাসী শ্যামল দাশের মালিকানাধীন ভাড়া ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়েছিল। মঙ্গলবার রাতে একটি ঘরের দেয়াল ধসে পড়লে ভাড়াটিয়া পরিবারের এক শিশু নিহত হয়। এ সময় আহত হয়েছেন দুজন।

তারা শিশুটির আত্মীয়। তবে ওই কক্ষে শিশুটির মা প্রিয়াংকা দাশ থাকলেও তিনি সুস্থ আছেন। বাবা সুকুমার দাশ বাড়িতে ছিলেন না। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর