,

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনে ধীরগতি, নেই যানজট

news-image

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও নেই কোথাও যানজট। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার মানুষের ঈদযাত্রার এ পথে যানজটের হটস্পট ছিল ত্রুটিপূর্ণ নলকা সেতু।

কিন্তু এবার নলকা সেতুর পাশেই নতুন একটি সেতুর এক লেন খুলে দেওয়ায় এবং পুরোনো সেতু দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচল করছে।

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ মহাসড়কে প্রায় ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে দিন-রাত।

যমুনা পশ্চিম থানার পুলিশ উপ-পরিদর্শক বাবুল হোসেন বলেন, শনিবার দিনের তুলনায় রাতে যানবাহন বেড়েছে। যানজট নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছি আমরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় হয়ে হাটিকুমরুল গোলচত্বর ও তার আশপাশে কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে রাতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ধীরগতি রয়েছে। আশা করছি তারা সঠিক সময়ে গন্তব্যে ফিরতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান