,

হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়ায় মঈন উদ্দিন হত্যা মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন আনোয়ার হোসেন (৫০) ও তার স্ত্রী মনোয়ারা বিবি (৪০)। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ১ এপ্রিল রাতে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামে মঈন উদ্দিনের সঙ্গে পাওনা টাকা নিয়ে তার আপন তিন ভাই ও ভগ্নিপতির বিরোধ হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এতে মঈন উদ্দিন মাটিতে পড়ে গিয়ে মারা যান।

ওই ঘটনায় মঈন উদ্দিনের স্ত্রী ফাতেমা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যেই মালেকা বানু (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যা মামলায় দম্পতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়