,

ঘরে ঢুকে কলেজছাত্রীকে পেটালেন প্রতিবেশী

news-image

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে রানীনগর গ্রামের গৌর চাঁন সরকার ও তার প্রতিবেশী জয় চাঁন সরকারের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয় চাঁনের ঘরে ঢুকে তার কলেজ পড়ুয়া মেয়েকে বের করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন গৌরচান ও তার সহযোগী ঝন্টু সরকার।

এ সময় উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ঝন্টু সরকারকে (২২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত টিটু সরকার (২২), গৌর চাঁন সরকার (৪৫), অঞ্জনা সরকার (১৯), লক্ষী রানী সরকার (৫৫), জয় চাঁন সরকারকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনো পক্ষ এখনো থানায় মামলা দায়ের করেনি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড