,

বনে ফিরল কাদামাটিতে আটকে যাওয়া হাতিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৈলাভাঙা বিলে কাদায় আটকে যাওয়া হাতিটি উদ্ধারের পর বনে ফিরে গেছে। পাহাড়ি বনে ‘একাই’ চলাফেরা করা মাঝ বয়সী হাতিটি এলাকাবাসীর কাছে ভালোই পরিচিত।

গতকাল শুক্রবার গভীর রাতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের তৈলাভাঙা বিলটি পার হতে গিয়ে কাদায় আটকে যায় বিশালাকার এই হাতিটি। শরীরে মাঝ বরাবর অনেকটা অংশ কাদায় গেঁথে যাওয়ায় অনেক চেষ্টা করেও নিজে থেকে উঠতে পারেনি। শেষমেশ খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাতিটিকে উদ্ধার করে। কাদা থেকে ওঠেই হাতিটি দৌড়ে বনে চলে যায় বলে জানায় বন বিভাগের কর্মকর্তারা।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, হালদা ভ্যালি চা বাগানের পাশের এই পাহাড়ি এলাকায় হাতি সচরাচর চলাফেরা করে থাকে। তিনি বলেন, ভোর রাতের দিকে তৈলাভাঙা বিল পার হওয়ার সময় হাতিটি কাদায় আটকে যায়। এরপর উঠতে অনেক চেষ্টা করেও পারেনি। পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে আমরা আসি।

হাতি উদ্ধারে স্থানীয়রাও বন বিভাগের লোকজনের সঙ্গে হাত লাগান বলে জানান এই কর্মকর্তা। পরে হাতিটি কাদা থেকে টেনে তোলা হয়।

সফিকুল ইসলাম আরও বলেন, উদ্ধারের পর পশু চিকিৎসকরা হাতিটিকে দেখেছে। হাতিটি সুস্থ আছে, উদ্ধারের পর দড়ি খুলে নিলে হাতিটি দৌড়ে বনে চলে যায়।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ কবীর বলেন, পাহাড় ঘেষা বিলের একটি গর্তে কাদা থাকায় সেখানে আটকে গিয়েছিল হাতিটি। দড়ি ও নেট বেঁধে কাদা থেকে হাতিটিকে টেনে তোলা হয়। হাতিটি সুস্থ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর