,

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

এ ছাড়া তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ। আর শেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. রুহুল আমিন।

তবে কোনো জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড