,

কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৬৬

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো।

তবে আফগান সরকারের পক্ষ থেকে বিস্ফোরণে ১০ জন নিহতের কথা বলা হচ্ছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব জানান, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী নামাজে অংশ নিয়েছিল। তিনি বলেন, ‘আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি।’

স্বাস্থ্যকর্মীদের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, হাসপাতালে এখন পর্যন্ত ৬৬টি মরদেহ এসেছে। আহত অবস্থায় এসেছেন ৭৮ জন।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত