,

ঈদ কবে, জানা যাবে রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ঈদুল ফিতর আগামী সোমবার না কি মঙ্গলবার উদযাপন হবে, তা জানতে আগামীকাল রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক ডেকেছে। চাঁদ দেখার ভিত্তিতে সেদিনই সিদ্ধান্ত জানানো হবে।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এ বছর রমজান শুরু হয়েছে খ্রিস্টীয় ক্যালেন্ডারে ৩ এপ্রিল। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয়, তবে ২ মে অর্থাৎ সোমবার হবে শাওয়ালের প্রথম দিন। আর রমজান মাস ৩০ দিন হলে শাওয়ালের প্রথম দিন হবে মঙ্গলবার।

শাওয়াল মাস কবে শুরু হবে, তা ঠিক হবে চাঁদ দেখার ভিত্তিতে। সেই কারণেই রোববার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৮১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬৩, ০২-৪১০৫০৮১৯৭ নম্বরে টেলিফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে হবে।

ঈদুল ফিতরে তিনদিন সরকারি ছুটি থাকে। সরকার এবার ২, ৩ ও ৪ এপ্রিল ছুটি ঘোষণা করেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের একদিন আগে চাঁদ দেখা যায়। এবারও ২ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য