,

আজ ড্র করলেই শিরোপা উৎসব করবে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে হার এড়াতে পারলেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে বেনজামা-ভিনিসিয়াসদের।

৩৫তম লা লিগা শিরোপার জন্য রিয়াল মাদ্রিদের একটি ড্র-ই যথেষ্ট। লা লিগা জিতেই চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দিতে চায় রিয়াল।

৩৩ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা সেভিয়ার থেকে ১৫ পয়েন্ট এগিয়ে লা লিগার ইতিহাসের সেরা ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে তারা এগিয়ে ১৬ পয়েন্টে। গত নভেম্বরে তারা শীর্ষস্থান দখল করে। এরপর তাদের কেউ আর সরাতে পারেনি।

শনিবারই শিরোপা জিততে বদ্ধপরিকর রিয়াল মাদ্রিদের বস আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা শিরোপার খুব কাছে। সিটির ম্যাচের পর খেলোয়াড়রা প্রত্যেকে আজকের ম্যাচ নিয়ে কথা বলছিল। আজ আমাদের একটি ম্যাচ পয়েন্ট পেলেই হবে। জেনে থাকবেন, টেনিস খেলোয়াড়রা ম্যাচ পয়েন্ট পেলে ম্যাচটাও জিতে যায়।’

গত অক্টোবরে দুই দলের প্রথম দেখায় রিয়ালকে নিজেদের মাটিতে ২-১ গোলে হারিয়েছিল এস্পানিওল। আজ নিজেদের মাটিতে মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করতে চায় রিয়াল।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী