,

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে হলো নারী পোশাককর্মীকে!

news-image

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় হুমকির মুখে চাকরি ছেড়ে দিয়েছেন এক নারী পোশাককর্মী। পরে মায়ের সঙ্গে বকেয়া বেতন তুলতে গিয়ে দুজনই মারধরের শিকার হয়েছেন।

গতকাল শুক্রবার ‍রাতে উপজেলার বরমী ইউনিয়নে এই ঘটনা ঘটে। শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী পোশাককর্মী। রাতেই পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে।

অভিযুক্তরা হলো- উপজেলার কাশিজুলী গ্রামের সুজন (৪০) ও তার স্ত্রী শেলিনা (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে রবিন মিয়া (২৫) ও জিহাদ (৩০) ।

ভুক্তভোগীরা জানিয়েছেন, এ বছর এসএসসি পাস করা মেয়েটি পড়াশোনার খরচ যোগাতে আফরান কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় চাকরি নেন। কারখানায় কর্মরত সুজন, জিহাদ ও রবিন শুরু থেকেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। রাজী না হওয়ায় সুজন ক্ষিপ্ত হয়ে তাকে খুনের ভয় দেখায়। সম্প্রতি রবিনও তাকে অনৈতিক প্রস্তাব দিতো। এ সব কারণে বাধ্য হয়ে গত ১৪ এপ্রিল চাকরি ছেড়ে দেন। ভুক্তভোগী মেয়েটি বকেয়া বেতন আনতে গেলে সুজন কারখানার গেটের সামনে তাকে দেখতে পেয়েই গালাগাল করতে থাকে। এ সময় অভিযুক্ত জিহাদ তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তার মা এগিয়ে গেলে তাকেও মারধর করে। এ সময় তাদের কাছ থেকে কিছু টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না