,

খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর মো. জিহাদ হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

আজ শুক্রবার সকালে সদর উপজেলা শাকচর গ্রামের কাচারি বাড়ি এলাকার বাউন্ডারি দেওয়া একটি জমি থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি একই এলাকার রিকশা চালক জিয়া উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু জিহাদ বাড়ির বাইরে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বাউন্ডারি দেওয়া একটি জায়গায় জিহাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না