,

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের খুলশীতে স্ত্রী শাহেদা আক্তারকে শ্বাসরোধে হত্যায় দায়ের করা মামলায় স্বামী আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। পাশাপাশি সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি জানান, মোট ১৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষ্য দেন। এছাড়া আসামি নিজে সাফাই সাক্ষী দেন। সবশেষে আজ বিচারক আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। আসামি বর্তমানে কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৪ আগস্ট নগরীর খুলশীর টাংকির পাহাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী শাহেদা আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী আবদুস সাত্তার। পরে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য লাশ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। এক পর্যায়ে সাত্তার স্ত্রীকে খুনের কথা স্বীকার করে। এই ঘটনায় খুলশী থানায় আবদুস ছাত্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় পুলিশ। ২০১৬ সালের ৪ আগস্ট চার্জশিট গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর