,

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

news-image

অনলাইন ডেস্ক : যত দ্রুত সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার রাশিয়র সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতির পরিবেশ তৈরি করা দরকার।

গুতেরেস বলেন, ‘কার্যকর সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আমরা আগ্রহী। যুদ্ধ নয়, আমরা শান্তিপূর্ণ সমাধানের পরিবেশ তৈরি করতে চাই।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর দুই মাস পর গুতেরেস রাশিয়া সফরে যান। রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তার হয়তো ভিন্ন ব্যাখ্যা আছে। তবে সেজন্য আন্তরিক সংলাপের পথ সীমাবদ্ধ করা উচিত হবে না। সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য যুদ্ধের অবসান হওয়া উচিত।’

গ্লোব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় জাতিসংঘ মহাসচিব মরিপোল শহরে আটকে পড়া নাগরিকদের বের করে নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য