,

স্বামীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে স্ত্রীর জবানবন্দি

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে বৃদ্ধ মিলন মিয়াকে (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধে করে হত্যার কধা স্বীকার করেছেন তার স্ত্রী জাহানারা বেগম।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে আদালতে হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জাহানারা বেগম। নিহত মিলন দক্ষিণ খাগুড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, মিলনের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। নিহতের ছোট ছেলে সাফায়েত হোসেন মাহবুব বাদী হয়ে মামলা করেছেন। এরপর নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

রোববার বিকেলে আদালতেও তিনি হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সুপারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ও পেছন দিক থেকে দুই হাত বেঁধে রাখেন

পুলিশ বলছে, জবানবন্দির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে, হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা জানাতে পারেনি কেউই।

অভিযুক্ত জাহানারা বেগম জানান, সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় জাহানারা তার স্বামীকে শ্বাসরোধে হত্যা করে। পরে বাড়ির পেছনের বাগানে নিয়ে সুপারিগাছের সঙ্গে বেঁধে রাখেন।

হত্যাকাণ্ডের পরদিন সকালে স্থানীয়রা গলায় রশি ও গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিলনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য জাহানারা ও তার ছেলে মাহবুবকে আটক করে। পরে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে জাহানারা হত্যার ঘটনা স্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর