,

বদির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ

news-image

কক্সবাজার প্রতিনিধি : উখিয়া-টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি কর্তৃক আওয়ামী লীগ নেতা পেটানোর ঘটনায় নিন্দা জানিয়েছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তার(বদি) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও আবেদন জানানো হয়েছে। আজ শনিবার রাতে সাংগঠনিক সভা শেষে টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

ইকবাল চৌধুরী জানিয়েছেন, আজ শনিবার বিকাল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার মিল্কি রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা হলরুমে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতাদের পেটানোর বিষয়টি সভায় আলোচনা এবং রেজুলেশনের মাধ্যমে নিন্দা জানানো হয়। একই সঙ্গে আবদুর রহমান বদির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আ. লীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

তবে জানা গেছে, সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান বক্তব্য রাখলেও আবদুর রহমান বদি কর্তৃক আওয়ামী লীগ নেতা পেটানোর ঘটনায় কোনো কথা বলেননি তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতা উক্ত সভায় বক্তব্য রাখলেও এ ব্যাপারে কোনো বক্তব্য বা মন্তব্য করেননি বলে সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানিয়েছেন।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, জেলা আওয়ামী লীগের নেতারা ইফতারের পূর্বে বক্তব্য দিয়ে চলে যান। এরপর রাত ৮টা পর্যন্ত চলে উপজেলা আওয়ামী লীগের সভা। সেখানে আবদুর রহমান বদি কর্তৃক আওয়ামী লীগ নেতা পেটানোর ঘটনায় নিন্দা জানিয়ে সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে গ্রহণ করে দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশও করা হয় বলে জানান এ আওয়ামী লীগ নেতা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না