,

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরের জামালখান চেরাগী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতার নাম আসকার বিন তারেক ওরফে ইভান (১৮)।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আসকারকে কী কারণে খুন করা হয়েছে, তা বলতে পারছে না তার পরিবার। তবে তার চাচা মোহাম্মদ পারভেজ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়েছেন।

আসকার নগরের জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক এবং নগরের বিএফ শাহীন কলেজের ছাত্র। তিনি নগরের এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাসের অনুসারী এবং নগর ছাত্রলীগের সহসম্পাদক সাব্বির সাদেকের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জেরে দুই পক্ষ চেরাগী মোড় এলাকায় মুখোমুখি হয়। একপর্যায়ে সাব্বির গ্রুপের আসকার ছুরিকাঘাতে আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আসকারের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শৈবাল দাস সুমন ও সাব্বির সাদেক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, এ ঘটনায় রাতে একজনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর