,

শ্বশুরবাড়ির রান্না ঘরে জামাইয়ের লাশ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘর থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাঙআটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার রা হয়।

নিহত আসাদুজ্জামান তাছের (২৫) একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।

নিহত তাছেরের স্ত্রী মারুফা খাতুন বলেন, নিজেদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ৪ মাস আগে তার স্বামী তাকে মৌখিকভাবে তালাক দেনে। এরপর গত সপ্তাহে মারুফা নিজেই তাকে তালাকনামা পাঠান। আজ সকালে তার বড় বোনের রান্না ঘরে তাছেরের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেওয়া হয়।

ওই ঘটনার আগে তাছেরের সঙ্গে মারুফার কথা হয়নি বলে তিনি দাবি করেন।

তাছেরের বড় শ্যালিকা ছকিনা খাতুন বলেন, সকালে সূর্য ওঠার সময় তিনি তার পরিত্যক্ত রান্না ঘরটি গোছাতে গিয়ে ঘরের মধ্যে একজনকে ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ এসে তাছেরের মরদেহ উদ্ধার করেন। কিন্তু কখন কীভাবে তিনি এখানে এলেন, তা তিনি জানেন না বলে দাবি করেন।

তাছেরের বোন খাদিজা ও মামী রহিমা খাতুন জানান, তাছেরকে তার শ্বশুরবাড়ির লোকজন জোর করে দুবার স্বামী পরিত্যক্ত হওয়া অন্তঃসত্ত্বা নারী মারুফার সঙ্গে বিয়ে দেন। এরপর থেকে তারা তাকে মারপিট নানাভাবে শারীরিক নির্যাতন করতেন। ওরা তাছেরকে মেরে ফেলেছেন।

শ্যামনগর থানার উপপরিদর্শক শাহাবুর রহমান বলেন, তাছেরের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়