,

ডাক্তারি পাশ ছাড়াই চর্ম-যৌন রোগের চিকিৎসা দিতেন স্বামী-স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী রাশেদ হোসেন প্রান্ত ও ইসলামী ব্যাংক নার্সিং কলেজের ৩ বর্ষের নার্সিং শিক্ষার্থী মোসা. মৌসুমী খাতুন। তারা উভয়ে স্বামী-স্ত্রী। করোনাকালে জনপ্রিয় ডাক্তারদের নাম পদবী ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলে প্রযুক্তির মাধ্যমে কন্ঠ পরিবর্তন করে কখনো ডাক্তার কখনো বা সহকারী সেজে চর্ম, যৌনসহ একাধিক রোগের চিকিৎসাসেবা প্রদান করতো। তারা প্রায় দুই বছর ধরে এ কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেয়ার নামে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুধবার রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি সাইবারের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার ও বিভিন্ন ডাক্তারের নামে ১৩টি ফেসবুক আইডি এবং ৩টি হোয়াটসঅ্যাপ আইডি জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জার্মানভিত্তিক আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ইউ ভিলা মেডিকা (EW VILLA MEDICA)এর চীফ লিগ্যাল অফিসার মো. আবু সাঈদ গত ৩১ মার্চ একটি ফেসবুক আইডিতে তাদের প্রতিষ্ঠানের এক ডাক্তারের নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে ভুয়া প্রেসক্রিপশন দেখতে পান। তার অভিযোগের ভিত্তিতে ১১ এপ্রিল শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

তিনি বলেন, মামলাটির তদন্তভার দেয়া হয় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমকে। টিমটি তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় চক্রটিকে শনাক্ত করে। পরবর্তী সময়ে বুধবার রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তার রাশেদ হোসেন প্রান্ত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী ও মোসা. মৌসুমী খাতুন ইসলামী ব্যাংক নার্সিং কলেজের ৩ বর্ষের নার্সিং শিক্ষার্থী এবং তারা উভয়ে স্বামী-স্ত্রী। তারা করোনাকালে জনপ্রিয় ডাক্তারদের নাম পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলে। এরপর প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে কখনো ডাক্তার কখনো বা সহকারী সেজে চর্ম, যৌনসহ একাধিক রোগের চিকিৎসাসেবা প্রদান করতো। তারা প্রায় দুই বছর ধরে এ কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

যেকোন অসুস্থতায় সংকোচবোধ না করে সরাসরি বিশেষজ্ঞ বা পরিচিত ডাক্তারদের পরামর্শ নেয়া এবং সন্দেহ হলে পুলিশকে জানানোর অনুরোধ করেন ডিবির এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী