,

লক্ষ্মীপুরে চাচাকে হত্যায় ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরিফ হোসেন রুবেল নামে তার ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া এলাকার শ্রীরামপুর গ্রামে ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী এশিয়ান হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী সুইটি আক্তার বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার প্রায় সাড়ে তিন বছর পর আজ এ রায় দেন।

এদিকে সাজাপ্রাপ্ত আসামি রায়ের সময়ে আদালতে উপস্থিত ছিল না। জামিনে বের হয়ে পলাতক রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর