,

শ্রীপুরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো যাত্রী

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ওই লাইনে ৭টি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস। এছাড়া ঢাকাগামী বলাকা কমিউটার, মহুয়া এক্সপ্রেস, অগ্নীবিনা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে। ৭টি ট্রেনের হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুরের স্টেশন মাস্টার শামীমা জাহান।

শামীমা জাহান জানান, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি বিকাল ৫টা ১০ মিনিটে শ্রীপুর স্টেশনের ২ নাম্বার লাইনে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনের সংশ্লিষ্টরা ত্রুটি সারিয়ে ইঞ্জিনটি পরীক্ষামূলক ভাবে চালায়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইঞ্জিনটি শ্রীপুর স্টেশনের দক্ষিনের পয়েন্ট অতিক্রম করে এক নম্বর লাইনে প্রবেশ করার সময় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বিভিন্ন স্টেশনে ৭টি ট্রেন আটকে পড়ে। উদ্ধারকারী দল এসে দূর্ঘটনা কবলিত ইঞ্জিনটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

স্থানীয় ও ট্রেন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ৭টি ট্রেনের চলাচল বিভিন্ন স্টেশনে বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু