,

ফরিদপুরে নারী চিকিৎসককে হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সালমা শাহনওয়াজ পারভীন নামে এক চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই চিকিৎসক ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রোববার এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।

জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) বিকালে সালমা নামের ওই চিকিৎসককে শহরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে স্থানীয় কিছু দুর্বৃত্ত শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তাকে হুমকিসহ বিভিন্নভাবে অপমানও করা হয়। এ ঘটনার পর থেকে ফরিদপুরের কর্মরত চিকিৎসকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ভুক্তভোগী চিকিৎসক সালমা শাহনওয়াজ পারভীন বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। মানুষকে ভালোবেসে ও আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকি। কিন্তু আমার ওপর এ আঘাত মনোবল অনেকটা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই। যাতে কেউ এরকম অপরাধ করতে আর সাহস না পায়।

ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রতন কুমার সাহা বলেন, একজন নারী চিকিৎসকের ওপর ন্যাক্করজনক শারীরিকভাবে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমরা বিচার চেয়ে স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) ও স্বাস্থ্যের ডিজিসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ