,

কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৬ সদস্য আটক

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : কক্সবাজারের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) একটি দল। তারা ৫২ জনকে মিয়ানমারে পাচার করে ফেরার সময় আটক হন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে বঙ্গোপসাগরের কক্সবাজারের কাছে নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার ও তিনটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাহ জাহান (৩৭), মোহাম্মদ পারভেজ (২৩), আব্দুল মাজেদ (২৭), আমির মো. ফয়সাল (২৪), মো. শাকের (৩০) ও মোহাম্মদ রফিক আলম (৩৫)।

আজ শনিবার র‌্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কোম্পানি কমান্ডার মেজর শেখ মো. ইউসুফ বলেন, এ মানবপাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন ধরে র‌্যাব নজরদারি চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, পাচারকারী চক্রের একটি ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারটিতে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, দুটি থ্রিকোয়ার্টার গান, চার রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস, পাচার হওয়া লোকজনের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, একটি হাতঘড়ি ও নগদ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র‌্যাবের কাছে স্বীকার করেছেন, তারা মানবপাচারকারী চক্রের সদস্য এবং ৫২ জনকে মিয়ানমারের পাচারকারীদের হাতে তুলে দিয়ে ফিরছিলেন। আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর