,

ডাল নয়, এ বার ডিম দিয়েই বানিয়ে ফেলুন ধোকার ডালনা!

news-image

নিউজ ডেস্ক : ছোট থেকে বড় সবারই ডিম বড় প্রিয়। চির চেনা পোচ, অমলেট বা ভুনা ডিম খেতে আর ভাল লাগছে না? ডিম দিয়ে ধোকা বানালে কেমন হয়?

খুব সামান্য উপকরণ দিয়েই এ বার বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ ধোকা। রইল প্রণালী।

উপকরণ:

ডিম: ৬ টা

সেদ্ধ আলু: ৪ টে

হলুদ গুঁড়া: ১ চামচ

মরিচ গুঁড়া: ১ চামচ

জিরা গুঁড়া: ১ চামচ

ধনে গুঁড়া: ২ চামচ

গরম মশলা গুঁড়া: ১ চা চামচ

পেঁয়াজ বাটা: ৫ চামচ

আদা বাটা: ১ চামচ

রসুন বাটা: ১ চামচ

টমেটো: ১ টা

সরষের তেল: আধ কাপ

গোটা জিরা: ১ চা চামচ

তেজপাতা: ২ টি

ঘি: ১ চামচ

লবন ও চিনি: স্বাদমতো

প্রণালী:

একটি পাত্রে ডিমগুলি ভেঙে তাতে আলু সেদ্ধ, লবন, মরিচ গুড়া, সমান্য পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার একটি স্টিলের গোল ঢাকা দেয়া পাত্র নিয়ে তার গায়ে সামান্য সর্ষের তল মাখিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। কড়াইতে পানি গরম করে ডিমের মিশ্রণটি ২০ মিনিটের জন্য ভাপে বসান। ২০ মিনিট পর ঢাকনা খুলে ভাপানো ডিম বরফির আকারে কেটে নিন।

অন্য একটি কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিন। এ বার একে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে নাড়াচড়া করুন। টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে স্বাদ মতো লবন দিন। টমেটোগুলি নরম হয়ে এলে সব গুঁড়ামশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে পানি দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে ডিমের ধোকাগুলি দিয়ে মিনিট পাঁচেক আঁচ কমিয়ে ঢেকে রাখুন। তারপর ঢাকা খুলে ঘি আর গরমমশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমিষ ধোকার ডালনা। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর