,

রোহিঙ্গা নারীকে ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেপ্তার

news-image

কক্সবাজার প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারীকে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর সাথে থাকা মহিবুল্ল্যা (১৫) নামের এক কিশোরকে মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় অভিযুক্ত কামাল (২৮) ও সিরাজুল মাওলা মনিরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ওই রোহিঙ্গা নারী বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত দু’জনকে আসামি করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুইজন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। তারা মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে রোহিঙ্গা এক তরুণসহ ওই নারী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে বোটে করে কক্সবাজারের উখিয়ার বালুখালীর উদ্দেশ্যে রওনা করেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কৌশলে তাদেরকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের একরাম বাজার এলাকায় বোট থেকে নামিয়ে দেওয়া হয়। ওই স্থান থেকে একটি মোটরসাইকেল যোগে তারা সোনাপুর যাওয়ার জন্য রওনা হলে পথে তাদের মোটরসাইকেল থামিয়ে নামানো হয়।

পরে ওইস্থানে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি রোহিঙ্গা কিশোরকে মারধর করে এবং মোটরসাইকেলের দুই চালকসহ নারীকে শাহজাহানের প্রজেক্টে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় রোহিঙ্গা কিশোরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে কামাল ও সিরাজুল মাওলাকে আটক করে। তবে অপর দু’জন পালিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রোহিঙ্গা নারীর দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর