,

আবদলু গাফ্ফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ -এর রচয়িতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক জনাব আবদলু গাফ্ফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোকবার্তায় তিনি প্রয়াত বিনীতা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জনাব গাফফার চৌধুরীর পরম স্নেহের কন্যা বিনীতা চৌধুরী ছিলেন পিতার সর্বক্ষণের ছায়াসঙ্গী। বিনীতা চৌধুরী ছিলেন তাঁর পিতার মতোই অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী এবং বন্ধুবৎসল নারী। তিনি তাঁর শিক্ষকতা পেশার পাশাপাশি বয়োবদ্ধৃ পিতার সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ড. মোমেন বলেন, বিনীতা চৌধুরীর মৃত্যুতে তাঁর পিতা, ভাই-বোন, পরিবারের সদস্য, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত