,

গোসলে করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

news-image

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট গ্রামের দক্ষিণ পাড়া গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন। মৃতরা হলো ওই বাড়ির মৃত কামরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (১০) ও আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৮)।

তাদের মধ্যে তানহা আক্তার পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে ও মারিয়া আক্তার প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

নিহতের প্রতিবেশী চাচা মো. পারভেজ বলেন, দুপুরে তানহা ও মারিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। তখন তাদের সঙ্গে কোনো লোকজন ছিল না। পুকুরে নামার ১০-১৫ মিনিট পর তাদের খোঁজাখুঁজি করেন মাহির বাবা আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিন। খুঁজতে এসে পুকুর পাড়ে তাদের দুজনের পায়ের জুতা দেখে সন্দেহ হয় আনোয়ারুলের। পরে তিনি পুকুরে নেমে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর