,

আড়তে উঠছে হাওরের ধান, দাম নিয়ে শঙ্কায় কৃষকরা

news-image

উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে আড়তগুলোতে নতুন ধান উঠতে শুরু করেছে। হাওর অঞ্চলের কয়েকটি উপজেলা এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মণ ধান আসছে বাজারে। তবে ধানের দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।

বৈরী আবহাওয়ায় এরই মধ্যে হাওর অঞ্চলে আগাম ২৮/২৯ জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জমির ধান ৮০ শতাংশ পাকা হলেই কাটতে বলা হয়েছে। সে অনুযায়ী কৃষকরা ধান কেটে ঘরে তুলছেন।

বুধবার (১৩ এপ্রিল) সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, আড়তগুলোতে প্রতি মণ মোটা ধান ৬০০ থেকে ৭০০ টাকা এবং চিকন ধান ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সিলেট জেলার প্রায় ২০টি উপজেলা থেকে নতুন ধান আসতে শুরু করেছে ভৈরব বাজারে।
হাওরের সঙ্গে নদীপথে ভৈরবের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ট্রলারযোগে প্রতিদিন হাজার হাজার মণ ধান আমদানি হচ্ছে। ভৈরব বাজারের প্রায় শতাধিক আড়তে এসব ধান বিক্রি হচ্ছে।

তবে প্রত্যাশামাফিক দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। ধানবিক্রেতা রমিজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘প্রতি এক কানি (বিঘা) জমিতে ধান ফলাতে খরচ পড়ে ১২ থেকে ১৩ হাজার টাকা। আর প্রতি এক কানি জমিতে ধান উৎপাদন হয় ১৭ থেকে ১৮ মণ। উৎপাদিত ধান বর্তমান বাজারদরে বিক্রি করলে কিছুই থাকছে না।’

অষ্টগ্রাম উপজেলা থেকে ভৈরবে নতুন ধান বিক্রি করতে এসেছেন কৃষক আব্দুল করিম মিয়া। তিনি জাগো নিউজকে বলেন, কৃষকরা প্রতি বছর মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে জমি চাষ করেন। সে জমিতে ফসল ওঠানের পর দেনা পরিশোধ করতে তাড়াতাড়ি করে ধান বিক্রি করতে হয়। কিন্তু বাজারে ধান বিক্রি করে কোনো মুনাফা পাচ্ছি না আমরা। ন্যায্য দামে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, আমাদের দেশের বেশিরভাগ কৃষকই গরিব। তাই বৈশাখ মাসের শুরুতেই তাদের ধান বিক্রি করতে হয়। যদি তারা কয়েকদিন পর ধান বিক্রি করতেন তাহলে ভালো দাম পেতেন।

ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি মো. হুমায়ূন কবীর বলেন, বাজারে আসা নতুন ধান বেশিরভাগই ভেজা। তাই দাম কম। এসব ধান শুকিয়ে বিক্রি করলে কৃষকরা দাম একটু বেশি পেতেন।

তিনি আরও বলেন, নতুন ধান বাজারে আমদানি হলে প্রতি বছরই শুরুতে দাম কমই থাকে। বাজারে ধানের দাম কম-বেশির ব্যাপারটি আড়ত মালিকদের ওপর নির্ভর করে না বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য