,

ব্যবসায়ীকে ছুরিকাঘাত : দুই ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

news-image

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার : কক্সবাজার শহরের ঝাউতলায় দুই ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তাদের মা-বাবা। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই দুই ছেলে হলেন-মো. শিহাব উদ্দিন ও আবির হোসেন সান।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মো. আবুল হাসেমের ছেলে ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম রিগ্যানকে ধারালো অস্ত্র নিয়ে আহত করে একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় রিগ্যানের বাবা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় ৩ ও ৪নং আসামি করা হয় পশ্চিম নতুন বাহারছড়ার মো. ইউছুপের ছেলে মো. শিহাব উদ্দিন ও আবির হোসেন সানকে। পরে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পর দুই ছেলেকে নজরবন্দি করে রাখেন মা-বাবা। এরপর শিহাব ও আবিরকে পুলিশের হাতে সোপর্দ করেন বাবা মো. ইউছুপ ও মা আলেয়া বেগম।

এ ব্যাপারে জানতে চাইলে বাবা মো. ইউছুপ জানান, ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় তার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তারা দুজন বাড়িতেই ছিল। তবুও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশি হয়রানি থেকে বাঁচতেই ছেলেদের পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

যারা রিগ্যানের উপর ছুরি চালিয়েছে তাদের শাস্তি দাবি করে ইউছুপ বলেন, ‘যদি আমার সন্তানও জড়িত থাকে সেও যেন শাস্তি পায়। কিন্তু যদি আমার সন্তান নিরাপরাধ হয় তাহলে যেন মুক্তি পায়। তাই আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর