,

ছাত্র হত্যাচেষ্টার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে স্কুল ছাত্রকে তুলে নিয়ে গিয়ে হত্যা চেষ্টাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

জেলা সদরের কে কে গভঃ ইনষ্টিটিউটের ১০ শ্রেণির ছাত্র অঙ্কন দত্তকে নির্জন এলাকায় তুলে নিয়ে গিয়ে পেটে ও গলায় ছুরির আঘাত করে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। তাদেরকেই আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওই স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী গনকপাড়া স্কুল গেইট থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন।। এসময় অপরাধীদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মিছিলটি সুপার মার্কেট চত্বরে গেলে পুলিশের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ থেকে সরে যান শিক্ষার্থীরা।

অঙ্কনের চাচা প্রবীর দত্ত জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের কাচারী এলাকা থেকে একটি মিশুকে (আঞ্চলিক যান) করে নির্জন এলাকায় তুলে নিয়ে পেটে দুটি স্ট্যাপ করেন এবং গলায় ছুরির দুটি আঘাত করে। মৃত্যু নিশ্চিত জেনে অঙ্কনকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে অঙ্কনকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জোনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে পাঠানো হয়। পাকস্থলী ফুটো হযে যাওয়ায় অঙ্কনের পেটে অপারেশন করা হয়েছে। অঙ্কনের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

এই ঘটনায় থানায় মামলা করতে যেয়ে কোন মামলা করতে পারেনি বলেও জানান প্রবীর। তাছাড়া এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করাও সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,অভিযোগ না হলেও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু