,

সাড়ে ৬ লাখ টাকার গাঁজা-ইয়াবা জব্দ, আটক ৪

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা, সাড়ে চার কেজি গাঁজা ও চারটি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার সনজিদা বেগম প্রকাশ পাতুলী (৩০), একই এলাকার ফিরোজা বেগম (২০), সাইফুল ইসলাম প্রকাশ গিরিল (২৮) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মো. মিজান (২০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই সজীব ও এসআই হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ওসি বলেন, উদ্ধার ইয়াবা ও গাঁজা আনুমানিক মূল্য ৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর