,

মুন্সিগঞ্জের বিজ্ঞানশিক্ষক হৃদয় মন্ডলের জামিন

news-image

জেলা প্রতিনিধি : ধর্ম অবমাননার অভিযোগে আটক মুন্সিগঞ্জে বিজ্ঞানশিক্ষক হৃদয় মন্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালতে শুনানি হয়। এতে বাদী ও বিবাদীপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক ৫ হাজার টাকা বন্ডে হৃদয় মন্ডলের জামিন মঞ্জুরের আদেশ দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে ধর্ম অবমাননার মামলায় গত ২২ মার্চ আটক করা হয় বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানশিক্ষক হৃদয় মন্ডলকে। ২৩ মার্চ তাকে আদালতে সোপর্দ করলে আদালত আসামিকে জেলহাজতে পাঠান আদালত। পরে গত ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এ আসামির জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। তার আইনজীবী ৪ এপ্রিল মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য ফৌজদারি মিস মামলা করেন। মামলাটিতে আসামির জামিন শুনানির জন্য ১০ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।

গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একটি ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মন্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করেন৷ এতে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন। ২২ মার্চ বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ও জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নেয়।

২২ মার্চ একইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু