,

মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেনের শরণার্থী

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : রুশ হামলায় দেশ ছেড়ে মেক্সিকো সীমান্তে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে হাজার হাজার ইউক্রেনের শরণার্থী। প্রতিবেশী দেশগুলোতেও এখন ইউক্রেনের বাস্তুহারা মানুষের ঢল নেমেছে। এ পরিস্থিতিতে একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল নেমেছে।খবর আরব নিউজের। মেক্সিকোর তিজোয়ানা শহরে সান দিয়াগো সীমান্তে গত বুধবার এক হাজার ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের ২৪ কর্মকর্তা কাজ করছেন। প্রতিদিন এখানে ৫৭৮ জনের বেশি আবেদন জমা নিতে পারছেন না। এ কারণেই এখানেই তাঁবু গেড়ে মানবেতর জীবনযাপন করছেন ইউক্রেনীয় উদ্বাস্তুরা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর