,

ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে, নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-একই উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান (২৩) ও মো. টুটুল (২২)।

স্থানীয়রা জানায়, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিলেন সেটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিনজন।

পরে স্থানীয়রা তাদের মৃতদেহ অবস্থায় উদ্ধার করে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর