,

তাইজুলের ঘূর্ণিতে ফিরলেন এলগার

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় সেশনের শুরুতে সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। তাইজুল ফেরালেন ডিন এলগারকে। আগের ম্যাচে ৬৭ ও ৬৪ রানের ইনিংস খেলার পর এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি আউট হলেন ঠিক ৭০ রানে। এর আগে সারেল আরউই আউট হয়েছেন ২৪ রান করে।

দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। কেগান পিটারসন ৫২ ও টেম্বা বাভুমা ২ রানে ব্যাট করছেন।

সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। পোর্ট এলিজাবেথের উইকেট শুষ্ক এবং ব্যাটিং বান্ধব উইকেটে তাই টস হেরে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা। টস জয়ের সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভালো শুরু করে। সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য কেবল এক উইকেট। খালেদ আহমেদের বলে লিটন দাস দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়েছেন সারেল আরউইকে।

সেইন্ট জর্জেস পার্কে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ওপেনার তামিম এক বছর পরে টেস্ট একাদশে ফিরেছেন। তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম। প্রোটিয়ারা ডারবান টেস্টে জয়ী একাদশ নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভারাইনে, ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।

এ জাতীয় আরও খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান