,

আধিপত্য বিস্তারের জেরে ২ জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আমিনুল নামের আরও একজন আহত হয়েছেন। তাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে ওরা তিনজন বাড়ি ফেরার পথে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হচ্ছেন-দলনেতা কামরুল মাতুব্বর (৩২) ও ছলেমান শরীফ (৩৫)।

এলাকাবাসী জানায়, জান্দি গ্রামে দুটি গ্রুপের দুজন নেতৃত্ব দিয়ে আসছেন। এক গ্রুপের নিহত কামরুল মাতুব্বর ও অন্য গ্রুপের জামাল শেখ। এলাকায় বেশ কিছুদিন ধরে এই দুজনের মধ্যে কোন্দল চলছিল। গত দুই সপ্তাহ ধরে জামাল গ্রুপের কয়েকজন সমর্থক কামরুল মাতুব্বরের সঙ্গে যোগ দেওয়ায় ক্ষিপ্ত হয় জামাল। এর জেরে ঘটনার রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে আমিনুলের মোটসাইকেলে কামরুল, ছলেমানসহ তিনজন বাড়ি ফিরছিলেন। ওই সময় রাস্তায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ জামালসহ গ্রুপের আনুমানিক ১৫ জন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ঘটনাস্থলে ছলেমান শরীফ নিহত হন।

পরে গুরুতর আহত কামরুল মাতুব্বরকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধ শেখ মুজিবু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই রাত ২টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু