,

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় দুই সহোদর খুন

news-image

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে ইউনুছ আলী খান (৫৫) এবং আয়ূব আলী খান (৬০) নামের দুই সহোদর নিহত হয়েছেন। তাঁরা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আবদুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আয়ূব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চার দোকানের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাজের লোক (কামলা) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সঙ্গে দোকানি মুকুলের কথা-কাটাকাটি হয় এবং ইউনুসকে মুকুল, বিল্লাল ও বিপুল মারপিট করে। পরবর্তীতে ইউনুস খান বাড়িতে গিয়ে তাঁর ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তাঁর প্রতিবাদ করতে গেলে মুকুল তাঁর ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুস খান ও তাঁর ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুছ আলী খান এবং আয়ূব আলী খানকে মৃত ঘোষণা করেন।

আসাদুজ্জামান খানের মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না