,

ফেরাউনের বংশধর এখনো বাংলাদেশে আছে: সানী

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের থেকে এখন ফেসবুকেই বেশি সরব চিত্রনায়ক ওমর সানী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ও সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই কথা বলেন এই অভিনেতা। এবার তিনি মুখ খুললেন তরমুজ নিয়ে। কেজি দরে বিক্রিকে ফেরাউনের ব্যবসার সঙ্গে তুলনা করেন তিনি। এমনকি জানিয়ে দেন, আর কখনো এভাবে তরমুজ কিনবেন না।

আজ বৃহস্পতিবার এক পোস্টে সানী লিখেছেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। সে তরমুজ পিস হিসেবে কিনে এনে পাল্লায় মেপে বিক্রি করত। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।’

তিনি আরও লেখেন, ‘আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। সৃষ্টিকর্তা এদের হেদায়েত দান করুন। কেজি দরে তরমুজ কিনব না আমি, প্রতিজ্ঞা করেছি।’

সানী নিজের প্রোফাইলে পোস্টটি করলেও দেখা যায় লেখাটি মূলত কপি করেছেন তিনি। ২০২১ সালে বেশ কিছু পেজে এমন লেখা ছড়িয়েছিল। সেটাই তিনি নিজের প্রোফাইলে ক্রেডিট ছাড়া শেয়ার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য