বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

news-image

সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজে আগামীকাল বৃহস্পতিবার চার ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জের তারাবো থেকে আড়াই হাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

 

এ জাতীয় আরও খবর