,

রাশিয়ার মতলব ধরতে পেরেছেন জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে সতর্কতা উচ্চারণ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে দেওয়া এক ভিডিওবার্তায় এ দাবি করেছেন তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সৈন্যদের লক্ষ্য কী? তারা ইউক্রেনের [পূর্বাঞ্চলীয়] দনবাস এবং দক্ষিণাঞ্চল- উভয়ই দখল করতে চায়। আমাদের লক্ষ্য কী? আমাদের নিজেদের, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখন্ড এবং আমাদের মানুষকে রক্ষা করা।’

রুশ সামরিক বাহিনীর হামলার পরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মরিপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এই শহরটি কয়েক সপ্তাহের ভারী রাশিয়ান বোমা হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেন, মরিপোল এবং ইউক্রেনের অন্য শহরগুলোতে ইউক্রেনীয় যোদ্ধাদের শক্ত প্রতিরোধের ফলে কিয়েভ ‘অমূল্য সময়’ পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য