,

তৃতীয় লিঙ্গের খপ্পরে পড়ে গোপনাঙ্গ হারালেন তরুণ!

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে তৃতীয় লিঙ্গের খপ্পরে পড়ে ইয়াসিন আরাফাত (১৮) নামের এক মাদ্রাসাছাত্র তার গোপনাঙ্গ হারিয়েছেন। আজ সোমবার দুপুরে চিকিৎসার জন্য ইয়াসিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ইয়াসিন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার রেজাউল মোড়লের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ।

ইয়াসিনের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার ভ্যানচালক নুরু নপ্তীর সঙ্গে সখ্যতা ছিল ইয়াসিনের। নুরুর ভ্যানে বিভিন্ন জায়গায় যাতায়াত করত মাদারীপুরের মঠেরবাজার এলাকার তৃতৃীয় লিঙ্গের জুঁই ও তার দলবল। সেই পরিচয়ের সূত্র ধরে ইয়াসিনের সঙ্গে পরিচয় হয় জুঁইয়ের।

গত বৃহস্পতিবার ইয়াসিনকে চিকিৎসার কথা বলে নুরু নপ্তীকে দিয়ে খুলনা জেলার একটি হাসপাতালে পাঠায় জুঁই। পরবর্তীতে সেখানে নিয়ে জোর করে ইয়াসিনের গোপনাঙ্গ কেটে ফেলা হয়। ঘটনার পর জ্ঞান ফিরলে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে ইয়াসিন। পরে শুক্রবার বিকেলে নুরু নপ্তী তাকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে পালিয়ে যান।

ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন, আমাকে চিকিৎসার নাম করে নুরু নপ্তী ও জুঁই এই সর্বনাশ করছে। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আমার মতো আর কোনো ভাইয়ের যেন এমন ক্ষতি না হয়। প্রশাসনের কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক দীপংকর রোয়াজা বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে পরিদর্শন করেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু