,

‘যুদ্ধাপরাধ’ ঢাকার চেষ্টা করছে রাশিয়া : জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া ‘যুদ্ধাপরাধ’ ঢাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে রুশ বাহিনীর হাতে তিন শতাধিক মানুষ নিহত এবং নির্যাতনের শিকার হয়েছে। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুচার শহরের রাস্তায় পড়ে থাকা বেসামরিক নাগরিকদের মরদেহের হৃদয়বিদারক ছবি দেখার পর রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

কিয়েভের আশপাশে আরও বেসামরিক নাগরিক হত্যার প্রমাণ পেয়েছে বিবিসি। তাদের মধ্যে চারজনকে রুশ বাহিনী গুলি করে হত্যা করেছে এবং তাদের একটি অগভীর গর্তে কবর দেওয়া হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বুচার গণহত্যার ঘটনায় পুতিনকে বিচারের মুখোমুখি হওয়া উচিত।

তবে রাশিয়ার দাবি, এসব ভিডিও ভুয়া। যে কারণে তারা তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করছে। যদিও দাবির স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি মস্কো।

বুচার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের ‍পশ্চিমা মিত্ররা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য