,

ধর্ষণের পর হত্যা, ফের ধর্ষণ করেন শাহাদাত

news-image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহাদাত হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালতকে শাহাদাত জানান, শিশুটিকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শ্বাসরোধে হত্যা করেন, পরে ফের ধর্ষণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দি রেকর্ডের পর আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শিশুটি ধর্ষণ ও হত্যার পর পাশের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখেন শাহাদাত।

শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের হত্যাকারী শাহাদাতের ফাঁসি চাই। সে যেন কোনোভাবেই ছাড়া না পায়। সে ছাড়া পেলে আরও এমন ঘটনা ঘটাবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর