,

সেন্টমার্টিনে ট্রলারডুবি : আরেক রোহিঙ্গা জীবিত উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এই নিয়ে গতকাল মঙ্গলবারের এই ট্রলারডুবির ঘটনায় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হলো।

আজ বুধবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন থেকে মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহ নামে ওই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাকে সেন্টমার্টিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল নারী ও শিশুসহ ১৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এসএম জাহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। এ সময় সেন্টমার্টিনের স্থলভাগ থেকে মুমূর্ষু অবস্থায় আরও একজন রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ৩ থেকে ৪ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায় একটি ট্রলার।

পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলারে ১৩৮ জন যাত্রী ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড। অন্যান্যরা এখনো নিখোঁজ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারজন দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর